জাবি শিক্ষার্থী জোবায়ের হোসাইনের মৃ'ত্যুতে উপাচার্যের শোক | Daily AjKaler Kontho

জাবি শিক্ষার্থী জোবায়ের হোসাইনের মৃ’ত্যুতে উপাচার্যের শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
জাবি শিক্ষার্থী জোবায়ের হোসাইনের মৃ’ত্যুতে উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১-তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইন আজ মৃত্যুবরণ করেছেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জোবায়ের হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, জোবায়ের হোসাইনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। উপাচার্য জোবায়ের হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, জোবায়ের হোসাইন আজ ২২ জুন , ২০২৫ তারিখ সকালে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজকালের কন্ঠ/রাণী/ জোবায়ের হোসাইনে