বগুড়া জেলা কল্যাণ জবি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি | Daily AjKaler Kontho

বগুড়া জেলা কল্যাণ জবি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
বগুড়া জেলা কল্যাণ জবি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি : বগুড়া জেলা ছাত্র কল্যাণ জবি শাখার উদ্যোগে পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন ২০২৫, শুক্রবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি উদ্বোধন করা হয় বগুড়া জেলা কল্যাণ পরিবারের পক্ষ থেকে।

বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে বগুড়া জেলা কল্যাণের আহ্বায়ক হাবিবুল্লাহ সৌরভ বলেন, “আমরা বগুড়া পরিবার ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। এই ইট বালু কনক্রিট এর শহরে যদি শিক্ষার্থীরা যেন সামান্য সবুজের সন্ধান পায় এই জন্য আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেই এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বৃক্ষ বিতরণের মাধ্যমে আমরা তাদের গাছ রোপনে উৎসাহী করতে চায়।”

কর্মসূচিতে উপস্থিত বগুড়া জেলা ছাত্র কল্যাণ এর সদস্য সচিব মোসাদ্দির হোসেন বলেন, “আমরা বিগত সময়ের মতো আমাদের বিভিন্ন ছাত্র বান্ধব কর্মসূচি পালন করে যাচ্ছি তারই অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছি এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করে যাচ্ছি। আমরা জগন্নাথ কে একটি সবুজ ক্যাম্পাসে পরিণত করতে চাই।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ছাত্রনেতা লিমন হোসেন, শুভ, ফারজানা রিমি, সাংবাদিক সামিউজ্জামান সামি, আব্দুর রাকিব, ইসরাফিল সহ আরো অন্যান্য বগুড়া জেলা কল্যাণ পরিবারের সদস্যবৃন্দ।###