জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার উত্তর কাজীরহাট এলাকার নিজ বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে মৃত উদ্ধারকৃত গৃহবধূর নাম মোছা. রুপা (২৯)। তিনি ওই এলাকার মুদি দোকান ব্যবসায়ী সুমন ইসলামের স্ত্রী।

সুমন ইসলাম জানান, “বুধবার রাত আনুমানিক ২টার দিকে আমি বাড়ি ফিরে ঘরে ঢুকেই দেখি রুপা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি।” তবে এলাকাবাসীর ভাষ্যমতে, নিহত রুপা কিছুটা জেদি স্বভাবের ছিলেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।