ঢাকা- বরিশাল মহাসড়কের বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ এবং আহত ১ | Daily AjKaler Kontho

ঢাকা- বরিশাল মহাসড়কের বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ এবং আহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৫, ১২:১১ অপরাহ্ন
ঢাকা- বরিশাল মহাসড়কের বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ এবং আহত ১

রাহাত ভূঁইয়া, সিনিয়র রিপোর্টার : ঢাকা-বরিশাল মহাসড়ক এখন একটি মৃত্যুর ফাঁদ, প্রতিনিয়তই ঝরছে তাজা প্রাণ। বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী এলাকার সাজু পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি বরিশাল বিএম কলেজের অনার্স ৩ বর্ষের অধ্যায়নরত ছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।