শাকিব-সাবিলা নতুন জুটির রসায়ন: ‘তাণ্ডব’ এর আইটেম গান নিয়ে উন্মাদনা | Daily AjKaler Kontho

শাকিব-সাবিলা নতুন জুটির রসায়ন: ‘তাণ্ডব’ এর আইটেম গান নিয়ে উন্মাদনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
শাকিব-সাবিলা নতুন জুটির রসায়ন: ‘তাণ্ডব’ এর আইটেম গান নিয়ে উন্মাদনা

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ নিয়ে ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে সারা পড়েছে গেছে। এবার ঈদে সিনেমাপ্রেমিদের আগ্রহের কেন্দ্র রয়েছে ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে এবার নতুন করে চমক তৈরি করেছে এই সিনেমার একটি বিশেষ আইটেম গান।

এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই গানটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলার, যা নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

‘লিচুর বাগান’ শিরোনামের এই গানটি চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে।

শাকিব-মিষ্টির রসায়ন: গুঞ্জন নাকি সত্যি, মুখ খুললেন অভিনেত্রী এবার ঈদে নতুন ৭ সিনেমা, কার হাতে উঠবে সাফল্যের মুকুট? ঈদে মুক্তির অপেক্ষায় ‘তাণ্ডব’, ‘ইনসাফ’সহ সাত সিনেমা

‘তাণ্ডব’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। এটি একটি অ্যাকশন ধাঁচের সিনেমা, যা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে।নির্মাতা নিশ্চিত করেছেন যে, তারা ঈদেই সিনেমাটি আনছেন এবং এরই মধ্যে প্রায় সব কাজ শেষ হয়েছে। দ্রুতই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

সাবিলা নূরের বড় পর্দায় অভিষেক এবং শাকিব খানের সঙ্গে তার রসায়ন কেমন হয়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই আইটেম গানটি ‘তাণ্ডব’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।