নববর্ষে জবিতে হবে বৈশাখী মেলা | Daily AjKaler Kontho

নববর্ষে জবিতে হবে বৈশাখী মেলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
নববর্ষে জবিতে হবে বৈশাখী মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার আয়জিত হতে যাচ্ছে বৈশাখী মেলা।বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক ষ্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় ষ্টল বা দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

এতে আরো বলা হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে ছাত্র-ছাত্রীদেরকেও উৎসাহিত করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এতে অন্যান্য ছাত্র প্রতিনিধিরা একাত্নতা পোষণ করেন।

আজকালের কন্ঠ / জু