দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার দুই জন আ*টক | Daily AjKaler Kontho

দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার দুই জন আ*টক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার দুই জন আ*টক

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আলামিন মিয়া (২১) একই গ্রামের মোঃ জয়নাল আবেদীন (২০)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটককৃতদের আদালতে সোর্পদ করা হবে। এর আগে চলতি মাসের ১১ মার্চ মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় থানায়। পরবর্তীতে তৎপরতার সাথে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে মোটরসাইকেল উদ্ধার করা হয়।