যাকাত বিষয়ে সরিষাবাড়ীতে আলোচনা সভা | Daily AjKaler Kontho

যাকাত বিষয়ে সরিষাবাড়ীতে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ২:২৭ অপরাহ্ন
যাকাত বিষয়ে সরিষাবাড়ীতে আলোচনা সভা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : যাকাত বিষয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী কার্যালয় সুত্রে জানা গেছে, নামাজ কায়েম কর ও যাকাত আদায় কর, আল কুরআন।

এ বিষয়ে সমাজের বিত্তবানদের যাকাত আদায় করতে উদ্বুদ্ধ করুন, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আবু ছালেহ মোঃ ইমরান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অরুন কৃষ্ণ পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম মুফতি আবু সাঈদ কাসেমী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি সরিষাবাড়ী শাখার সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাটি কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আবু ছালেহ মোঃ ইমরান বলেন, সমাজের বিত্তবান দের যাকাত আদায়ের উদ্বুদ্ধ করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।