নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৭২বোতল ভারতীয় মদ আটক করা হয়। | Daily AjKaler Kontho

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৭২বোতল ভারতীয় মদ আটক করা হয়।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ২:০০ অপরাহ্ন
নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে ৭২বোতল ভারতীয় মদ আটক করা হয়।

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার ব্যাটালিয়ন (৩১বিজিবি) কতৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।গত (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ বিজিবির অধীনস্থ মাধুপাড়া বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১১৪/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।