
কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলায় কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে ধানের চারা রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত সকল বিষয়ে কৃষক কৃষাণীদের ১০দিনের প্রশিক্ষন শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
কৃষি অধিদপ্তর ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামে এই সনদ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক।
এসময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী ইসমাইল ও কৃষক মোসলেহ উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ, ফারজানা আক্তার, এখলাছুর রহমানসহ অর্ধশতাধিক কৃষক-কৃষাণী।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় ২৫জন কৃষক-কৃষাণীকে ধানের চারা উৎপাদন থেকে শুরু করে প্রতিটি ধাপের বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে সহজে ধানের চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়।
আপনার মতামত লিখুন :