জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুন দিয়েছে দুর্বৃত্তরা | Daily AjKaler Kontho

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুন দিয়েছে দুর্বৃত্তরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : জুলাই আন্দোলনের সমন্বয়কারী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। এ সময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো।

বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি ওই পরিবার ও প্রশাসন।