ফুটবল টুর্ণামেন্টকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ফুটবল টুর্ণামেন্টকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
ফুটবল টুর্ণামেন্টকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব‍্যুরো : জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ – কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আজ বৃহস্পতিবার বিকালে নাসিমন ভবন চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি এনায়েত বাজার, জুবিলী রোড, নিউমার্কেট সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাদ্যযন্ত্র বাজিয়ে নানা সাজে মোটর সাইকেল, ঘোড়া গাড়ীসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রায় অংশ নিয়ে নেতা কর্মীরা আনন্দ প্রকাশ করে।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হওয়ার পূর্বে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহবায়ক এরশাদ উল্ল্যা । এই সময় মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব আহমেদুল আলম রাসেল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। টুর্ণামেন্ট সামনে রেখে ০৩ জানুয়ারি শুক্রবার চলবে নগরীব্যাপী প্রচার প্রচারনা (পোষ্টার ও রিফলেট বিতরণ )।

উল্লেখ্য যে, আগামী ০৪ জানুয়ারি গত শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর জাঁকজমকপূর্ণ ম্যাচ। দুপুর ২ – ৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল কমিটি চট্টগ্রাম আয়োজিত এই ম্যাচে অংশগ্রহন করবে লাল দল বনাম সবুজ দল। চট্টগ্রাম মহানগর নিয়ে গঠিত লাল দল এবং উত্তর জেলা নিয়ে গঠিত সবুজ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা মাঠে নামবে।

টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান ও সদস্য সচিব আহমেদুল আলম রাসেল চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী সর্বস্থরের মানুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ম অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে আগামী ৪ জানুয়ারি শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ ও টুর্ণামেন্ট সফল করার অনুরোধ জানিয়েছেন।