সাত কলেজের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড | Daily AjKaler Kontho

সাত কলেজের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
সাত কলেজের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড

বায়েজিদ আহমেদ জোনায়েত : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ সালের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইডে আপলোড করা হয়েছে।

শিক্ষার্থীরা তাদের নিজ নিজ আইডিতে লগ-ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। কোন পরীক্ষার্থীর এডমিট কার্ড সংক্রান্ত কোন সমস্যা পরিলক্ষিত হলে/ এডমিট ব্লক লিস্টের কোন শিক্ষার্থী ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী ।

শর্তপূরণ হয়ে এডমিট পাওয়ার যোগ্য হলে পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে সরাসরি প্রেরণ না করে অতিদ্রুত (পরীক্ষা শুরুর পূর্বেই) অধ্যক্ষ/বিভাগীয় প্রধানের শুপারিশকৃত আবেদন সহ তাদের সকল কাগজপত্র (অবশ্যই সকল রেজাল্টের অনলাইন কপি সহ) কলেজ(বিভাগ) কর্তৃক সবার ডকুমেন্টস সংগ্রহ করে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ব্যাক্তিকে ৩২২ নম্বর কক্ষে যোগাযোগ করে সংশোধন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করেন।