আসিফের গানের মডেল সেই ফারজানা | Daily AjKaler Kontho

আসিফের গানের মডেল সেই ফারজানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন
আসিফের গানের মডেল সেই ফারজানা

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানের মডেল হচ্ছেন আগস্ট মাসের মাঝামাঝি একটি ঘটনাকে কেন্দ্র করে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় আসা ফারজানা সিঁথি। তার সঙ্গে গানে সহমডেল থাকছেন শেখ সাদী।

গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’