সোমবার থেকে খুলছে অফিস-আদালত | Daily AjKaler Kontho

সোমবার থেকে খুলছে অফিস-আদালত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২০, ৯:১৯ অপরাহ্ন
সোমবার থেকে খুলছে অফিস-আদালত

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত।

ঈদের ছুটি শেষে সোমবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে ঢাকায় পেশাজীবীদের ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।

আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।