Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২, ২০২০ , ৯:১৯ অপরাহ্ণ

সোমবার থেকে খুলছে অফিস-আদালত

লেখকঃ আজকালের কণ্ঠ

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার খুলছে অফিস-আদালত।

ঈদের ছুটি শেষে সোমবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে ঢাকায় পেশাজীবীদের ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।

আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।

প্রিন্ট করুন