রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। মঙ্গলবার (২ জুরাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, কড়াইল বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

রাজধানীর কড়াইল বস্তিতে দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট। মঙ্গলবার (২ জুরাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।