নবীনগরে নেতাদের সমন্বয়ে আওয়ামীলীগের কমিটি গঠন হবে | Daily AjKaler Kontho

নবীনগরে নেতাদের সমন্বয়ে আওয়ামীলীগের কমিটি গঠন হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
নবীনগরে নেতাদের সমন্বয়ে আওয়ামীলীগের কমিটি গঠন হবে

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খুব শিগগীরই ত্যাগী নেতাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে সকলকে রাখা হয়তো হয়তো সম্ভব হবে না। তবে অবশ্যই ত্যাগী নেতাদের গুরুত্ব দেয়া হবে। এক্ষেত্রে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে সেটি বিবেচনায় আনবো না। নতুন কমিটিতে আওয়ামীলীগের সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতারাই মূল্যায়িত হবেন।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল এক আলোচনা সভায় ‘প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি সুস্পষ্টভাবে এ কথাগুলো বলেছেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জহির উদ্দিন চৌধুরী শাহান।