শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৬, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ

শরীয়তপুর প্রতিনিধি : গতকাল শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মূলনা ইউপির বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হকের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির, এসআই বেলাল হোসেন, কনস্টেবল রুবেল মোল্লা ভোরে জাজিরা উপজেলার মূলনা ইউপির বোয়ালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ ইয়াবাসহ লিজা আক্তারকে আটক করা হয়। অভিযানের সময় আক্কাস ঢালী নামে তার এক সহযোগী পালিয়ে যান। তাকে খুঁজছে পুলিশ।

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জাজিরা থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।