আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু | Daily AjKaler Kontho

আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ মটর বসিয়ে খাল থেকে পুকুরে পানি উঠাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলদিয়া বাজার এলাকায়।

নিহত ইমামের নাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। তিনি পাশ্ববর্তী চাওড়া ইউনিয়নের খলিফা বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাবার নাম মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত মাওলানা ইব্রাহিমের বাড়ির পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় বাড়ির পাশের খালে মটর বসিয়ে পানি ওঠানোর জন্য বিদ্যুৎয়ের লাইন দিতে গেলে শক খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাওলানা ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে তার মায়ের ডাক চিৎকারে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু অনেক আগেই হয়েছে বলে নিহতদের স্বজনদের নিশ্চিত করেন।