
রাজারহাট উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আওয়ামী যুবলীগের ২০ বছর পর ত্রিবার্ষিক সম্মেলন বাবু কুমুদ রঞ্জন সরকারের সভাপতিত্বে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাহফুজুর রহমান উজ্জল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায় রেদোয়ানুল হক দুলাল চেয়ারম্যান কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ, আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আনিসুর রহমান চাঁদ, মমিনুর রহমান মমিন ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমূখ সহ জেলা ও উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে জেলা যুবলীগের আহবায় এডভোকেট রুহুল আমিন দুলাল বলেন ২০১৫ সালের সম্মেলন করতে গিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এবার কেন্দ্রীয় সভাপতি শেখ পরশ ভাইয়ের নির্দেশনায় আমরা রাজারহাট উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনের উপস্থিত হয়ে কেন্দ্রে সিদ্ধান্ত মোতাবেক কাজ করি। এছাড়াও
রাজারহাট থানা পুলিশের কড়া নিরাপত্তায় কোন রকমের বিশৃঙ্খলা ও অপীতিকার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা যুবলীগের আহবায়ক কুমুদ রঞ্জন সরকার বলেন দীর্ঘ ২০ বছর পর আমরা শান্তিপূর্ণভাবে এই সম্মেলন সফল ভাবে শেষ করতে পেরেছি। বিশেষ করে তিনি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানন। কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে এবং রাজারহাট থানা থেকে পর্যাপ্ত অফিসার ফোর্স দিয়ে নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহযোগিতা করেছেন।এছাড়াও উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন – আমি অবগত ছিলাম যে ২০১৫ সালে রাজারহাটের যুবলীগের কমিটিকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রীফ করা হয়েছে এবং সতর্ক অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করন সহ যে কোনো সময় অপ্রীতিকার ঘটনা প্রতিরোধে থানা পুলিশ প্রস্তুত ছিল। তিনি আরো জানানা কুড়িগ্রাম জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রেখেই সম্মেলনটি সফলভাবে শেষ হয়েছে।
আপনার মতামত লিখুন :