বনানীতে চলন্ত বাসে আগুন | Daily AjKaler Kontho

বনানীতে চলন্ত বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন
বনানীতে চলন্ত বাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বনানীতে সড়কের মধ্যে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।