গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন
গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার ২৪ এপ্রিল ২০২৪ সকালে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,মডেল থানার তদন্ত ওসি মাজহারুল ইসলাম,কৃষি অফিসার সেকান্দার শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দীন,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন,সমবায় অফিসার আফসানা শাখী, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্ম মনিরুজ্জান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার শাহ আলম,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন,উপজেলা জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন,উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বনিক,বাটাজোর ইউপি চেয়ারম্যান আবদুল রব হাওলাদার,নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহু পিকলু, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, বার্থী ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার,চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি সহ অন্যান্যরা।