মাননীয় প্রধানমন্ত্রী এর উপহার সামগ্রী গৌরনদীতে বিতরন | Daily AjKaler Kontho

মাননীয় প্রধানমন্ত্রী এর উপহার সামগ্রী গৌরনদীতে বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
মাননীয় প্রধানমন্ত্রী এর উপহার সামগ্রী গৌরনদীতে বিতরন

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের ২০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার ২৪ রমজানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী) পৌঁছে দেন গৌরনদী উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নিজে এ সকল অসহায় পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজানে শুকনা খাবার বিতরণ করেন। পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার (ত্রাণ সামগ্রী) পেয়ে খুব আনন্দিত হয়।