Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৫, ২০২৪ , ১০:৩১ পূর্বাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী এর উপহার সামগ্রী গৌরনদীতে বিতরন

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের ২০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার ২৪ রমজানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী) পৌঁছে দেন গৌরনদী উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নিজে এ সকল অসহায় পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজানে শুকনা খাবার বিতরণ করেন। পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার (ত্রাণ সামগ্রী) পেয়ে খুব আনন্দিত হয়।

প্রিন্ট করুন