রমজান উপলক্ষে ফেনীতে মশার কয়েল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

রমজান উপলক্ষে ফেনীতে মশার কয়েল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
রমজান উপলক্ষে ফেনীতে মশার কয়েল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিদর্শনের অংশ হিসেবে গতকাল রবিবার (৩১ মার্চ) ফেনীর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা অফিসের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মশার কয়েল কোম্পানিকে ১ লক্ষ জরিমানা করা হয়েছে।

বিএসটিআই, কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, এ অভিযানে সময় ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় নিমপাতা, পাওয়ার, বারুদ, সিয়াম, সাদ ও মেসি ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বিক্রি/বিতরণকারী একটি কোম্পানিকে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় এ জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, নিবেদিতা চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেছেন।