
আজকালের কন্ঠ ডেস্ক : ২৬ শে মার্চ ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও।
সূর্যদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সফররত ভূটানের রাজা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আবারো শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর স্পীকারের পক্ষে ডেপুটি স্পিকার ও তিন বাহিনীর প্রধান, কূটনৈতিকবৃন্দসহ মন্ত্রিপরিষদের সদস্যরা জাতির বীর সন্তানদের শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করতে হবে।
আপনার মতামত লিখুন :