মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক - ২ | Daily AjKaler Kontho

মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক – ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন
মাদারীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক – ২

মাদারীপুর প্রতিনিধি : রবিবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন- মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়া ছেলে মোফাজ্জল হোসেন তুফান, এবং শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নুরুউদ্দিন হাওলাদারের ছেলে মো. মহিত হাওলাদার।

সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এমএ সালাউদ্দিন আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুরের কাঠেরপুর এলাকা একটি চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ঘটনাস্থান থেকে মোফাজ্জল হোসেন তুফান এবং মহিত হাওলাদারকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ঢাকা মেট্রো হ-৬৫-৩০৫৮ নাম্বারে একটি চোরাই বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি সালাউদ্দিন আহমেদ আরও যানান আটককৃত আসামিরা চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আটকৃত দুই জনের নামে মামলা প্রক্রিয়ার চলমান রয়েছে।