৭ মার্চ উপলক্ষে আ.লীগের কর্মসূচি | Daily AjKaler Kontho

৭ মার্চ উপলক্ষে আ.লীগের কর্মসূচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ৯:১০ পূর্বাহ্ন
৭ মার্চ উপলক্ষে আ.লীগের কর্মসূচি

আজকালের কন্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন ৭ মার্চ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে— বৃহস্পতিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধুর ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

এ ছাড়া বিকাল ৪টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।