ঘূর্ণিঝড় বিপর্যয়ের সতর্কতা না মেনে সাগরে ৫ কিশোর, ভেসে গেল ঢেউয়ে | Daily AjKaler Kontho

ঘূর্ণিঝড় বিপর্যয়ের সতর্কতা না মেনে সাগরে ৫ কিশোর, ভেসে গেল ঢেউয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৩, ৬:২১ অপরাহ্ন
ঘূর্ণিঝড় বিপর্যয়ের সতর্কতা না মেনে সাগরে ৫ কিশোর, ভেসে গেল ঢেউয়ে

শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর, তাই সৈকতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছে। কিন্তু সতর্কতা উপেক্ষা করে সৈকতে ঘুরতে গিয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। উত্তাল সমুদ্রের পানিতে আরো দু’জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ভারতের মুম্বাইয়ের জহু সৈকতে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, ছেলেদের পাঁচজনের একটি গ্রুপ যাদের বয়স ১২ থেকে ১৬ বছর। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সৈকতে ঘুরতে যায়। কিন্তু তাদের নিষেধ করা সত্ত্বেও পানিতে নামে। পরে ঢেউয়ের তোড়ে তারা সবাই ভেসে যায়।

পরে দু’জনকে জেলেরা উদ্ধার করে। একজন মারা যায় এবং বাকী দুজন এখনও নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।