
বাকেরগঞ্জ প্রতিনিধি : ‘সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন, এই শ্লোগানে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২ মার্চ) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুনসুর আহাম্মেদ হাওলাদার এর সভাপতিত্বে দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের গৃহায়ণ, গণপূর্তমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি মেজর জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ মল্লিক, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজিব আহম্মেদ তালুকদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ নাসির উদ্দিন মাঝি, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, নলুয়া ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন, আওয়ামী লীগ নেতা আবদুল সালাম মল্লিক, নাসির খন্দকার, হারুন হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি এমপি হাফিজ মল্লিক শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি আপনাদের সেবক হিসেবে অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার ভাগ্য উন্নয়নের চিত্র পরিবর্তনের লক্ষে কাজ করবো। রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিছু মাঠ ভরাটের সম্পূর্ণ ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।
তিনি আরো বলেন, শিক্ষা ও ক্রীড়ার খাদে যেকোনো বিষয় আমি আপনাদের সহযোগিতার করবো ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :