পুকুরে ডুবে শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর সেনবাগ পুকুরে ডুবে মো. আবদুর রহিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দার পাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মো. আব্দুর রহিম ওই গ্রামের মুদী দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন ও গ্রাম পুলিশ আলী আক্কাস জানান, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো. আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নামে এসেছে বলে জানান তারা।