তবে আস্থার জায়গা খুঁজে পেলেন : নায়িকা মাহি | Daily AjKaler Kontho

তবে আস্থার জায়গা খুঁজে পেলেন : নায়িকা মাহি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
তবে আস্থার জায়গা খুঁজে পেলেন : নায়িকা মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বিতীয় বিয়ের পর স্বামী রাকিব সরকার ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তার দিন। কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি।

শুধু তাই নয়, অনেক আগে থেকেই নাকি ছেলেক নিয়ে আলাদা থাকছেন মাহি। এমনকি এদিন ছেলেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতেও নেটবাসীদের অনুরোধ জানান মাহি। এরপর থেকেই সব মিলিয়ে বিষণ্নতায় ভুগছেন মাহি। এবার যেন আস্থার জায়গা খুঁজে পেলেন এই নায়িকা।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন ‘আস্থার আস্তানা।’

বর্তমানে আগের মতো চলচ্চিত্রে নিয়মিত নন মাহি। রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারলেন না। একদিকে দ্বিতীয় সংসারও ভাঙল, অন্যদিকে অভিনেত্রীর ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে মানসিক অবসাদেই যেন ভুগছেন মাহি।