চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু | Daily AjKaler Kontho

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বুক ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারা যাওয়া মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, একটি চুরির মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গত শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মিঠু মিয়া। রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।