গৌরনদীতে বেগম শামসুন নাহার মেমোরিয়াল এর শিক্ষা উপকরন বিতরন | Daily AjKaler Kontho

গৌরনদীতে বেগম শামসুন নাহার মেমোরিয়াল এর শিক্ষা উপকরন বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন
গৌরনদীতে বেগম শামসুন নাহার মেমোরিয়াল এর শিক্ষা উপকরন বিতরন

গৌরনদী প্রতিনিধি:বরিশাল জেলার গৌরনদীতে আলোকিত মানুষ হতে চাই এই প্রতিপাদ্য সামনে রেখে বেগম শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে দশজন মেধাবী ছাএীকে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সংগঠনটির সভাপতি ম স ম আরিফ এর সভাপতিত্বে ও মেধাবী ছাএী মানসী বিশ্বাস কথার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরঙ্গ প্রসাদ,

টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী বাবু, সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবদুল হাই,বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিলাশ চন্দ্র হালদার সহ অন্যান্যরা।

বেগম শামসুন নাহার মেমোরিয়াল এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফিরোজ শাহ অনলাইনে যুক্ত হয়ে বলেন, বরিশাল তথা দক্ষিনাঞ্চল এর কোন শিক্ষার্থী যদি শিক্ষা গ্রহনে আর্থিক সমস্যার সম্মুখিন হন তাহলে আমরা তাকে সর্বোচ্চ সহযোগীতা করব।