আবার ও বিচ্ছেদ সিদ্ধান্ত যা বললেন সোহানা | Daily AjKaler Kontho

আবার ও বিচ্ছেদ সিদ্ধান্ত যা বললেন সোহানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন
আবার ও বিচ্ছেদ সিদ্ধান্ত যা বললেন সোহানা

বিনোদন ডেস্ক : আবারও বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের এই খবর নিজেই জানিয়েছেন তিনি।

এদিকে মাহির বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন আরেক অভিনেত্রী সোহানা সাবা।আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে সাবা লিখেছেন‘কোনো বিচ্ছেদ কারও জন্যেই আনন্দের নয়। আর সে বিচ্ছেদের কথা সবাইকে জানানো আরও কঠিন। আল্লাহ সবাইকে সহনশীলতা দান করুক।’

এতগুলো দিন ওর সঙ্গে কাটিয়েছি সে আমাকে খুব কেয়ার করেছে। সব সময় একটা ছাতার মতো করে আগলে রেখেছে। কিন্তু আসলে কি কারণে একটি ছাদের নিচে দুইটি মানুষ কেনো ভালো নেই সেটি তৃতীয়পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই আলাদা হচ্ছি। তাছাড়া আমরা অনেক দিন ধরেই আলাদা আছি।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।