অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভালোবাসা দিবস | Daily AjKaler Kontho

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভালোবাসা দিবস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভালোবাসা দিবস

আন্তর্জাতিক ডেস্ক : বাগদান সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে তিনি তার চার বছরের সঙ্গী জোডি হেডনের সাথে বাগদানের ঘোষণা দেন।

অ্যান্থনি আলবানিজই প্রথম কোনও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বাগদান সারলেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার চার বছরের সঙ্গী জোডি হেডনের সাথে তার বাগদানের ঘোষণা দিয়েছেন। ভ্যালেন্টাইনস ডে-তে রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবনে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে হেডনকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেন তিনি।

বিবিসি বলছে, ৬০ বছর বয়সী অ্যান্থনি আলবানিজ ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৪৫ বছর বয়সী জোডি হেডনের সাথে দেখা করেছিলেন। আর এর চার বছর পর তার সঙ্গেই বাগদান সারলেন তিনি। আলবানিজই প্রথম কোনও অস্ট্রেলিয়ান নেতা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন বাগদান করলেন।

আলবানিজ একটি সেলফির সাথে সোশ্যাল মিডিয়ায় তার বাগদানর খবরটি শেয়ার করেছেন। এখানে ক্যাপশনে তিনি লিখেছেন: ‘তিনি (জোডি হেডন) হ্যাঁ বলেছেন।’

পরে এক যৌথ বিবৃতিতে এই জুটি বলেন, ‘আমরা এই খবরটি সবাইকে জানাতে পেরে রোমাঞ্চিত এবং উদ্দীপ্ত। আমরা আমাদের বাকি জীবন একসাথে কাটানোর জন্য উন্মুখ। আমরা একে অপরকে খুঁজে পেয়ে অনেক ভাগ্যবান।