রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ আটক ১ | Daily AjKaler Kontho

রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ আটক ১

আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদারপাড়া সাকিনের তিন রাস্তার মোড় এলাকা হতে ৪৫ পিস ইয়াবা সহ ফয়জুল ইসলাম এনাম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার থানার এসআই আল-আমিন এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

ওসি আরো জানান , গ্রেফতারপূর্বক আসামির বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।