Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৫:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবাসহ আটক ১

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদারপাড়া সাকিনের তিন রাস্তার মোড় এলাকা হতে ৪৫ পিস ইয়াবা সহ ফয়জুল ইসলাম এনাম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার থানার এসআই আল-আমিন এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

ওসি আরো জানান , গ্রেফতারপূর্বক আসামির বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন