কনটেইনার ছিটকে পড়ে শ্রমিক নিহত | Daily AjKaler Kontho

কনটেইনার ছিটকে পড়ে শ্রমিক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন
কনটেইনার ছিটকে পড়ে শ্রমিক নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে ঘটনাস্থলেই শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তেজকুনী পাড়া রেল কলোনি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ক্রেন দিয়ে কনটেইনার সরানো হচ্ছিল। এসময় হঠাৎ ক্রেন থেকে কনটেইনারটি ছিটকে নিচে পড়ে যায়। এতে কনটেইনারে চাপা পড়ে শ্রমিক শামীম মারা যান।