দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে : পুলিশ | Daily AjKaler Kontho

দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে : পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন
দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা থাকবে : পুলিশ

আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্বইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা আছে। এক্ষেত্রে আমরা কোন পরিবর্তন করিনি। কারণ প্রথমপর্বে যে ব্যবস্থা আমরা নিয়েছিলাম তাতে প্রথম পর্বের ইজতেমা অত্যন্ত সুচারুভাবেই সম্পন্ন হয়েছে। গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে ক্যামেরা সার্ভিলেন্স ও ড্রোন সার্ভিলেন্স, পুলিশ-র‌্যাবের কার্যক্রমসহ সকল নিরাপত্তা ব্যবস্থা একই থাকবে, কোনরকম পরিবর্তন হবে না।

মঙ্গলবার দুপুরে টঙ্গীতে ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশ কমিশনার ওইসব কথা বলেন। এসময় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম খান, মোহাম্মদ ইলতুৎ মিশসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রতিনিধিসহ ইজতেমার দুই পর্বের মুরুব্বীদের সঙ্গে ইজতেমা ময়দান হ্যান্ডওভার ও টেকওভার করতে আলোচনা হয়েছে।

এসময় ছোট-খাটো কিছু আপত্তির দেখা দিলে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে তারা আবার শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে টেকওভার করবে। শান্তিপূর্ণভাবে যাতে ইজতেমা ময়দান হ্যান্ডওভার ও টেকওভার কার্যটি সম্পন্ন হয় সেজন্য উভয় পক্ষ সম্মত হয়েছেন।