
আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে আজ ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
আপনার মতামত লিখুন :