পিছিয়ে পরা বাকেরগঞ্জ ‘স্মার্ট উপজেলা ’ হিসেবে গড়ে তোলা হবে,এমপি হাফিজ মল্লিক | Daily AjKaler Kontho

পিছিয়ে পরা বাকেরগঞ্জ ‘স্মার্ট উপজেলা ’ হিসেবে গড়ে তোলা হবে,এমপি হাফিজ মল্লিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
পিছিয়ে পরা বাকেরগঞ্জ ‘স্মার্ট উপজেলা ’ হিসেবে গড়ে তোলা হবে,এমপি হাফিজ মল্লিক

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল বাকেরগঞ্জ পিছিয়ে পরা ‘স্মার্ট উপজেলা বাকেরগঞ্জ ’ হিসেবে গড়ে তোলা হবে, নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য হাফিজ মল্লিক

বাকেরগঞ্জ কলসকাঠী গারুরিয়া ও ভরপাশা নিয়ামতি প্রাঙ্গণে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত মত বিনিময় সভা এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিছিয়ে পরা বাকেরগঞ্জ কে ‘স্মার্ট উপজেলা ’ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সংসদ সদস্য হাফিজ মল্লিক বলেন, স্মার্ট বাকেরগঞ্জ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সহ সম্পাদক রাজিব তালুকদার, সহ-সভাপতি নাসির মাঝি, মনিরুজ্জামান ডাকুয়া। ভিপি খোকন চেয়ারম্যান ,বশির চেয়ারম্যান, বাবু চেয়ারম্যান,সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার , টিটু খন্দকার, ছাত্রলীগের স্বাধীন মোল্লা,সায়েম, মোঃ রায়হান হাওলাদার, বাইজিদ, মুন্না উপস্থিত ছিলেন প্রমুখ।