
আজকালের কন্ঠ ডেস্ক : বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৩৬ স্কোর নিয়ে আজ শনিবার ২ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ১১টা ২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার এই অবস্থান দেখা যায়। বাতাসের এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
একই সময় ২৭৪, ২৩২ ও ২২৪ স্কোর নিয়ে যথাক্রমে ১, ৩ ও ৫ নম্বরে আছে ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি। ২২৫ ও ১৮৪ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর অবস্থান করছে যথাক্রমে ৪ ও ৬ নম্বরে।
আপনার মতামত লিখুন :