
আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনে আটকে পড়া সবুজ (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।সে মাদরাসা থেকে পালাতে গিয়ে পাইপে আটকা পড়ে।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের খৈয়াসার এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসায় ঘটনাটি ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. নাজমুল আলম জানান, সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসা থেকে ৯৯৯ নম্বরে ফোন আসে। জানানো হয় একজন ছাত্র পাইপে আটকে আছে। ফোন পেয়ে উদ্ধারকারী দল নিয়ে ৫ মিনিটে মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। পৌনে ১ ঘণ্টার অভিযান শেষে বেলা ১২ টায় ৭তলা বিশিষ্ট বহুতল ভবনের ৬ষ্ঠ তলার পাইপ লাইনে আটকে থাকা সবুজকে উদ্ধার করে আনেন ফায়ার ফাইটার আলমগীর হোসেন।
এ সময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. শরীফ নেওয়াজ, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :