‘বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি’ | Daily AjKaler Kontho

‘বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
‘বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি’

আন্তর্জাতিক ডেস্ক : অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে আশ্বস্ত করেছে হোয়াইট হাউজ। বলেছে, এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোন পরিবর্তন হয়নি।

গত বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধীদলের ওপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি।

তিনি বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্র এখনো বিশ্বজুড়ে সক্রিয় ও গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে। বাংলাদেশের জনগণের আকাঙ্খা পূরণের প্রত্যাশার জায়গা থেকে বাইডেন প্রশাসনের কোনো নড়চড় হয়নি।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি এর উত্তর না দিয়ে কিরবি জানান, লিখিতভাবে এর প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র।