পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন | Daily AjKaler Kontho

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি ছিল পাকিস্তানের জাতীয় নির্বাচনের। কিন্তু এরই মধ্যে নির্বাচন পিছিয়ে দিতে দেশটির সংসদে একটি রেজুলেশন পাস করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) পাস হয় রেজুলেশনটি। রেজুলেশনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কথা বলা হয়েছে।

এর ফলে আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন পেছাতে রেজুলেশন পাস করা হয়।

তবে প্রস্তাবের বিরোধিতা করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা সলঙ্গী এবং পাকিস্তানের মুসলিম লীগ-এনের সিনেটর আফনান উল্লাহ খান। পরে মাত্র ১৪ জন আইনপ্রণেতার উপস্থিতিতে পাস হয় রেজুলেশনটি।

সিনেটর দেলোয়ার খান আইনটি উচ্চস্বরে পাঠ করেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এ ছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য।

পাকিস্তানে সংসদের উচ্চকক্ষে ১০০ জন সদস্য রয়েছে।

সূত্র : ডন