‘বরিশালের ছেলেকে বিয়ে করবো না’ : শিরিন শিলা | Daily AjKaler Kontho

‘বরিশালের ছেলেকে বিয়ে করবো না’ : শিরিন শিলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
‘বরিশালের ছেলেকে বিয়ে করবো না’ : শিরিন শিলা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা। অভিনয়ের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই আলোচনায় থাকেন তিনি। এবার জানা গেল, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়িকা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ব্যক্তিগত ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন শিরিন শিলা। এসময় অভিনেত্রী জানান, ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, নতুন বছরে আমার জীবনে একজন লাইফ পার্টনার আসুক। এটাই আমার প্রত্যাশা। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।

তবে বরিশালের কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি বলেন, মনের মানুষ পেলেই বিয়ে করব। কিন্তু বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না।

কেন সেটা আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে সেখানে আমি বিয়ে করব না।

প্রেমের বিষয়ে শিরিন শিলা বলেন, আমার জীবনে যে প্রেমগুলো করেছি, তখন সম্পর্কে থাকাকালীন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো আমার কাছে এখনও আছে। এরমধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি।

আর তাছাড়া আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সেই জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।