নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কৃষিমন্ত্রী | Daily AjKaler Kontho

নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কৃষিমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন
নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন কৃষিমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক :- টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন টানা জার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি।

এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। তিনি এবার পঞ্চম বারের মতো দলীয় টিকেট পেয়েছেন। এর আগে ড. আব্দুর রাজ্জাক এমপি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ছিলেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের তিনি কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়ে সফলতার সাথে কৃষি মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে প্রচারনায় নেমেছেন। সকাল থেকে পাহাড়িরা এলাকার কুড়ালিয়া, আশ্রা,ধলপুর, নেদুর বাজার,গারোবাজার, আউশনারা, বোকার বাইদ, শাইর বাইদ,কাকরাইদ, জলছত্র, বেরিবাইদ, মাগন্তিনগর, বৈরাগী বাহার, মজিদ বাজার, গোবুদিয়াসহ বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।

পথ সভায় এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু। যমুনায় রেল সেতু হচ্ছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন দেখা যায়। এবার সরকারের কাজ হবে কর্মসংস্থান। এবার করা হবে বেকারদের জন্য কর্মসংস্থান। সরকার সারের দাম কমিয়েছে। কৃষকদের প্রনোদনা দিচ্ছে। দেশে উৎপাদ বেড়েছে। দেশে এখন আর মঙ্গা নেই। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, নৌকা মাকাঁয় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তিনি এ উন্নয়নের ধারা অবঢাহ রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

এর আগে কৃষিমন্ত্রী কুড়ালিয়া, মহিষমার,বেরিবাইদ ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। সভায় সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষি মন্ত্রী তার নির্বাচনী এলাকার পাহাড়িয়া অঞ্চলে জনসংযোগে পথসভায় ব্যস্ত সময় পার করেন।