পুকুরে ডুবে শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : ছাগলনাইয়ায় পুকুরে ডুবে আজমল ইবনে আবির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, একই দিন বাদ আসর নিজ বাড়ির সামনে নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।